নামি-দামি ফুটবলার কেনায় সৌদি আরবের ক্লাবগুলো রীতিমতো বিপ্লব করছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইউরোপের ফুটবলে দাপিয়ে বেড়ানো অনেক তারকা খেলোয়াড় মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন। সৌদি আরব থেকে বারবার ডাক পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়াও, তবুও সাড়া দেননি বলে দাবি এই ফুটবলারের।